1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আদিতমারীতে র‌্যাবের অভিযানে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

আদিতমারীতে র‌্যাবের অভিযানে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল কোডেইনসমৃদ্ধ নিষিদ্ধ এস্কাফ (ESkuf) সিরাপ জব্দ করেছে র‌্যাব-১৩। এ সময় একজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তালুক হরিদাস এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল তালুক হরিদাস এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পলাতক আসামি মো. শাহিন আলমের বসতবাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মো. আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মো. আজিজুল হকের ছেলে।
র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আলমগীর ইসলাম ও পলাতক শাহিন আলম দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com