1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎উখিয়া সীমান্তে সার-তেল পাচারের ১২ লাখ টাকা উদ্ধার, আটক ২! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক হাইকোর্টের আদেশ উপেক্ষা : খুলনা ওয়াসায় বিতর্কিত নিয়োগ পরিক্ষা শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র-গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ-গাজীপুরে শিক্ষামন্ত্রী মহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে নৃশংসতা মেহেন্দিগঞ্জে সাংবাদিক কন্যা মেঘ’র টেলেন্ট পুলে বৃত্তি লাভ ‎উখিয়া সীমান্তে সার-তেল পাচারের ১২ লাখ টাকা উদ্ধার, আটক ২! রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা লক্ষ্মীপুর যেন মাদকের গোডাউন! আবারো দুই মাদক ব্যবসায়ী আটক দিনাজপুর (৪২ বিজিবি) বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন

‎উখিয়া সীমান্তে সার-তেল পাচারের ১২ লাখ টাকা উদ্ধার, আটক ২!

reporter ‎মোঃ হারুন অর রশিদ , কক্সবাজার
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ

‎কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে বিপুল পরিমাণ নগদ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তের গুইল্লাখালী পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
‎‎আটককৃতরা হলেন উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের আমির হোসেনের ছেলে লুকমান হাকিম (২৫) এবং পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন (২৮)।

‎বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ থেকে সীমান্ত পার করে মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে দুই ব্যক্তি দেশে ফিরছেন—এমন একটি গোপন তথ্য আসে বিজিবির কাছে। এই তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল গুইল্লাখালী পয়েন্টে অবস্থান নেয়। ‎
‎অভিযান চলাকালে সন্দেহভাজন ওই দুই ব্যক্তি সীমান্ত পার হয়ে আসার সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। পরে তাদের দেহ তল্লাশি করে পাচারকৃত পণ্যের বিক্রয়লব্ধ নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

‎”মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে দুই পাচারকারীকে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকাসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
‎লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি চক্র সীমান্ত গলিয়ে নিত্যপ্রয়োজনীয় সার ও ভোজ্যতেল মিয়ানমারে পাচার করে আসছিল। বিজিবির এই সফল অভিযানের পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে চোরাচালান বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com