1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাতামুহুরীতে বিপদসীমার ওপর পানি: মেহেরনামায় বেড়িবাঁধ ভেঙে ঢল, ঝুঁকিতে পেকুয়া পৌরশহর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৫ হাজার ৫০০ টাকার জালনোটসহ যুবক গ্রেফতার ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত শাসক নয় সেবক হিসেবে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় আছেন মোঃ নিয়ামত আলী বাবু ডিমলার কৃতি সন্তান জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান বিবেকের মৃত্যু, মানবতার গুম—বুবি মায়ের মৃত্যু আমাদের কী শিক্ষা দিল? লামায় পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পিজিসিএলের সিদ্ধান্ত স্থগিত, স্বাভাবিক থাকছে বগুড়ার গ্যাস নেটওয়ার্ক বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা মাতামুহুরীতে বিপদসীমার ওপর পানি: মেহেরনামায় বেড়িবাঁধ ভেঙে ঢল, ঝুঁকিতে পেকুয়া পৌরশহর

মাতামুহুরীতে বিপদসীমার ওপর পানি: মেহেরনামায় বেড়িবাঁধ ভেঙে ঢল, ঝুঁকিতে পেকুয়া পৌরশহর

reporter ওমর ফারুক, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে স্থানীয়রা জানান, বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে আশপাশের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যেতে শুরু করেছে। অনেক বাড়িঘর ও কৃষিজমি পানিতে ডুবে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যেকোনো সময় পেকুয়া পৌরশহরেও বন্যার পানি প্রবেশের আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বাঁধ মেরামত এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com