1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কারিতাসের উদ্যোগে বন্যহাতি মোকাবেলায় করণীয় বিষয়ে টাস্কফোর্স সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গৌরনদীতে দুঃস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী এআই দিয়ে এমপি শাহাদাত হোসেন সেলিমের কুরুচিপূর্ণ ছবি প্রকাশের প্রতিবাদে কাঞ্চনপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল কারিতাসের উদ্যোগে বন্যহাতি মোকাবেলায় করণীয় বিষয়ে টাস্কফোর্স সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সাভারে অভিযানের পরও বন্ধ হয়নি অবৈধ সীসা উৎপাদন: ঝুঁকিতে জনস্বাস্থ্য, হুমকিতে পরিবেশ হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, এক ব্যক্তিকে কারাদণ্ড গুমের শিকার পরিবারগুলোর জন্য নতুন বিভাগ গঠনের উদ্যোগকে স্বাগত জানাল বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি শরীয়তপুরে পরীক্ষা শেষে শিক্ষার্থীকে কুপিয়ে ও মারধরের অভিযোগ: পালং মডেল থানায় এজাহার ভারী বর্ষণে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধস ও বন্যার শঙ্কা খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

কারিতাসের উদ্যোগে বন্যহাতি মোকাবেলায় করণীয় বিষয়ে টাস্কফোর্স সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

reporter তানিম আহমেদ
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ

কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থসামাজিক ক্ষমতায়ন (SEEDS) প্রকল্প-এর উদ্যোগে শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি মোকাবেলায় করণীয় বিষয়ে টাস্কফোর্স কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সমশ্চূড়া ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সমশ্চূড়া বিটের বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন, কারিতাসের উপজেলা কো-অর্ডিনেটর হিলারিউশ রিছিলসহ টাস্কফোর্স কমিটির ২২ জন সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে কারিতাসের SEEDS প্রকল্প ও স্ট্রম্মে ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান করা হয়। পাশাপাশি টাস্কফোর্স কমিটির কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি, বন্যহাতি প্রতিরোধে প্রচলিত বন আইন, ERT (ইমার্জেন্সি রেসপন্স টিম)-এ টাস্কফোর্স সদস্যদের অন্তর্ভুক্তিকরণ, বন্যহাতি প্রতিরোধে করণীয় এবং বন বিভাগের সঙ্গে সমন্বয় ও অ্যাডভোকেসি কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকায় মানুষ ও বন্যহাতির সংঘাত কমাতে স্থানীয় জনগণ, টাস্কফোর্স কমিটি এবং বন বিভাগের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি, দ্রুত সাড়া প্রদান এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে জানমাল ও ফসলের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com