1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অপরাধ দমনে ছয় মাসের সাফল্য তুলে ধরলেন জিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা পেকুয়ায় ঝু্ঁকিপূর্ণ বেড়িবাঁধ, ধ্বসে প্লাবিতর আশংকা টানা বর্ষণে রামগড়ে ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে, পাহাড়ধসের শঙ্কা,আতঙ্কে নদীকূলের মানুষ কাশিয়ানীতে স্ত্রীকে হত্যা মামলায় অভিযুক্ত, স্বামী গ্রেফতার টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

reporter মোঃ রবিউল হোসেন খান
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় ৫ আগষ্ট জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সন্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে ৫ আগষ্ট সকাল নয়টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসানালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, রুপসা মোড়,নতুন রাস্তা, কুয়েট সংলগ্ন এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গনঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে- কেয়ার শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র ও ভবগুরে প্রতিষ্ঠান সমুহে প্রীতিভোজের আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হবে। এছাড়া সকাল সাড়ে ১১ টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নিহত শহিদ পরিবারের সদস্য- আহত ছাত্র জনতা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, জুলাই স্মৃতি চারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ( দক্ষিন) অমিত কুমার বর্মন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার ( রুটিন দায়িত্ব) মো: মেহেদী হাসান, সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com