1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নদী শাসনে আসছে মেগা প্রকল্প: এস এ জিন্নাহ কবির - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযান জলঢাকায় বাসের চাপায় প্রাণ গেল কর্মজীবী নারীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের ভাঙ্গায় কৃষক শ্যাম বিশ্বাস “খুনির কোনো ক্ষমা নেই” শ্যাম বিশ্বাস হত্যায় এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের নাহিদ আক্তার গুরুতর দুর্ঘটনায় আহত। মেহেন্দিগঞ্জে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা (চেক) বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ: প্রকাশ্যে মারধর,প্রাণনাশের হুমকি; বিরামপুর থানায় লিখিত অভিযোগ কাজির ইয়াবা সহ একজন গ্রেফতার রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নদী শাসনে আসছে মেগা প্রকল্প: এস এ জিন্নাহ কবির

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ

এলাকায় কোনো ধরনের মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি বরদাশত করা হবে না। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হবে। যারা এই অপরাধের সাথে জড়িত, তারা যত প্রভাবশালীই হোক না কেন—হয় অপরাধের পথ পরিহার করুন, না হয় এলাকা ছাড়ুন।

​আজ ৩ জুলাই বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কল্যাণপুর বাজারে আয়োজিত এক বিশাল আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির। ‘মাদককে না বলি, মাদক ছেড়ে মাঠে খেলতে চলি’—এই স্লোগানকে সামনে রেখে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়ন বিএনপি ও নদীকবলিত সুবিধাবঞ্চিত সর্বস্তরের সাধারণ জনগণ যৌথভাবে এই সভার আয়োজন করে।

সভায় মাদকের ভয়াবহ কুফল ও সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে এমপি জিন্নাহ কবির বলেন, “মাদক কেবল একটি জীবনই কেড়ে নেয় না, বরং একটি পুরো পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের সমাজ থেকে মাদকের শিকড় উপড়ে ফেলতে হবে। তিনি স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণকে মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

নদীকবলিত এই অঞ্চলের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, অবহেলিত এই জনপদের রাস্তাঘাট নির্মাণ, তীব্র ভাঙনকবলিত এলাকায় নদী শাসন এবং নদীর ওপর টেকসই ব্রিজ নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট প্রয়োজনীয় প্রকল্পসমূহ হস্তান্তর করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। বক্তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি পরিহার করে দেশ ও জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

​সভায় দৌলতপুর উপজেলা বিএনপি, শিবালয় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নদীকবলিত অঞ্চলের সর্বস্তরের হাজারো মানুষ এই সভায় যোগ দেন এবং মাদক, দুর্নীতি ও নদী ভাঙন রোধে সংসদ সদস্যের এমন কঠোর ও সময়োপযোগী উন্নয়ন পরিকল্পনাকে করতালি ও স্লোগানের মাধ্যমে সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com