1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নাগরপুরে নিখোজের ৩ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পটিয়ার আশিয়ায় প্রায় ২ লাখ টাকা ব্যয়ে ১৪০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন কমলগঞ্জে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা কর্মসূচি ​আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রীর কোটায় যুবদলের উন্নয়নমূলক ধারাবাহিক কাজের উদ্বোধন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন- স্মারকলিপি ধুনটে RIVER প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চুরি-ডাকাতি, ছিনতাই ও মাদক-জুয়া প্রতিরোধে মুন্সিবাজারে বিট পুলিশিং সভা ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি পেলো মোমেনশাহী ডি.এস কামিল মাদ্রাসা ‎সিংগাইরে পাটক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গের ভোটার হয়েও খুলনার স্কুলের প্রধান শিক্ষক

নাগরপুরে নিখোজের ৩ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

reporter নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে নিখোজ হওয়ার ৩ দিন পর পাট ক্ষেত থেকে উদ্ধার করা হলো শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ। সে উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে। বুধবার দুপুরে নাগরপুর থানা পুলিশ ওই ইউনিয়নের বিন্নাওঝা চকে গাজী কবিরের পাট ক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম।
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলসন্ধ্যা গ্রামের পাশ্ববর্তী বিন্নাওঝার চকে গাজী কবিরের পাট ক্ষেতে অর্ধগলিত একটি লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে মৃত শওকত মোল্লার পরিবারের লোকজন ঘটান স্থালে এসে লাশ সনাক্ত করে। পরে সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই মোঃ আয়নাল মোল্লা (৪৩) জানান, গত ৩ দিন ধরে তার ভাই শওকত মোল্লা নিখোজ ছিল। আজ দুপুর ১ টার দিকে বিন্নাওঝা চকে একটি লাশ পাওয়ার খবর পাই। সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের লাশ পরে রয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। লাশের প্রাথমিক সুরতহালে ধারালো অ¯্ররে আঘাত দেখতে পাই। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com