1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: ৩৫তম আসরের আয়োজন ২২–২৫ মে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: ৩৫তম আসরের আয়োজন ২২–২৫ মে

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ

২২-২৫ মে ২০২৬-এ বসছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর। ১৯৯২ সালে দেশের বাইরে শুরু হওয়া বাংলা ভাষার বই ঘিরে এই মেলা এ বছর ৩৫ বছরের মাইফলক স্পর্শ করছে। ‘যত বই, তত প্রাণ’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলা বইমেলাটি গত কয়েক বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় মেলার আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬-এর আহ্বায়ক অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, এবারের বইমেলা একটা মাইলফলক। ৩৫ বছরের এই মাইলফলকে এসে আমরা চাইব, বাংলা ভাষার এই মেলাকে আমেরিকার মুলধারার সঙ্গে আরো বেশি সংযাগ ঘটাতে। বাংলা ভাষা এবং বাংলা ভাষার বইকে আন্তর্জাতিক পরিসরে আরো বেশি যুক্ত করার জন্য আমরা নানা চিন্তা এবং পদক্ষেপ গ্রহণ করছি। আশা করছি, সবার সহযোগিতায় বরাবরের মতো এবারও আমরা একটি সেফল আয়োজন সম্পন্ন করতে পারব। সংবাদ সম্মেলনে মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ বলেন, নিউ ইয়র্ক বইমেলার সবচেয়ে আনন্দের বিষয় হলো, বাংলা বই ঘিরে পুরো আমেরিকার বাংলা ভাষার বইপ্রেমিদের একটা মেলবন্ধন ঘটে। এর সঙ্গে শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী লেখক নন, ইউরোপ বা অন্যান্য দেশে ছড়িয়ে থাকা লেখক-পাঠক এর সঙ্গে যুক্ত হয়ে মূল ভূখণ্ড থেকে অনেক দূরের এক দেশে বাংলা ভাষাকে ভালোবেসে মিলিত হয়। তাছাড়া প্রতি বছর এ মেলার কলেবর বড় হচ্ছে। আরো বেশি করে বাংলা ভাষাভাষী মানুষ এর সঙ্গে যুক্ত হচ্ছে। এটা সত্যি আনন্দের। অনুষ্ঠানটি পরিচালা করেন, ডা: ফারুক আজম। আজকের সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন অধ্যাপক শামীম রেজা, যুক্তরাষ্ট্র প্রবাসী কবি মইনুদ্দিন মুন্সী, কানাডা প্রবাসী লেখক জসিম মল্লিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, কথাসাহিত্যিক সাদাত হোসেন, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়া এবং মনিরুল হক, প্রকাশক, অনন্যা, আলমগীর সিকদার লোটন, প্রকাশক, আকাশ পাবলিকেশন্স, দেলওয়ার হাসান, প্রকাশক, আবিষ্কার। এছাড়া মুক্তধারা ফাউন্ডেশন থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য ও ২০২৬ বইমেলার অর্থ কমিটির প্রধান ডা ফাতেমা আহমেদ ও কার্যকরী কমিটির সদস্য কবি ইউসুফ রেজা। গত ৩৪ বছর ধরে অনুষ্ঠিত নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করেছেন একজন লেখক। অনেক মন্ত্রী বা গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকলেও বাংলা ভাষার এক বা একাধিক লেখক প্রতিবছর বইমেলার উদ্বোধন করেন। এ পর্যন্ত যারা নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করেছেন তাদের মধ্যে মিত্র, আসাদ চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, ফরিদুর রেজা সাগর রামেন্দু মজুমদার পরির সরকার সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, মহাদেব সাহা নির্মলেন্দু গুণ, শামসুজ্জামান খান, তপন রায়চৌধুরী, সৈয়দ সুনীল গঙ্গোপাধ্যায়, আনিসুল হক, আবদুন নূর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রাবেয়া খাতুন, সমরেন্দ্র সেনগুপ্ত, আনিসুজ্জামান, জয় গোস্বামী, হুমায়ুন আজাদ, ইমদাদুল হক মিলন, আবদুল মতিন, দিলারা হাশেম, হুমায়ূন আহমেদ, সৈয়দ মোহাম্মদ উল্লাহ পূরবী বসু আবদুল গাফফার চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবাল, শহীদ কাদরী জ্যোতিপ্রকাশ দত্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com