কোরআন হলো আসমানী কিতাব
ইসলামের সংবিধান ,
এই কোরআন ধরে রাখলে
বাড়বে যে সম্মান ।
কোরআন পড় কোরআন বুঝ
বারবে ধর্মের মান ,
ইসলাম হল সেরা ধর্ম
আল্লাহ তাআলার দান ।
কোরআন কর বুকে ধারণ
আল্লাহ হবেন খুসি ,
কোরআনে হাফেজ পাবে জান্নাত
হবে না যে দুষী ।
আল্লাহ পাকের মেহেরবানী
আমরা মুসলমান ,
মুসলিম হল সেরা জাতি
আল্লাহ করলেন দান ।
তাইতো সবাই কোরআন পড়
জান্নাত যদি চাও ,
বুজে শুনে কোরআন পড়ে
আল্লাহর দয়া নাও ।
কোরআন যাদের আছে দীলে
জান্নাতে শ্রেস্ট তারা ,
জান্নাতে নিবে বাবা মা’ কে
কোরআনে হাফেজ যারা ।
কোরআন মেনে চললে পরে
শান্তি থাকে ঘরে ,
জান্নাত পাবে জেনে রেখ
মরলে তুমি পরে ।
কোরআন ছেড়ে চল যদি
শয়তানের পথ ধরে ,
দোযখেতে পুড়তে তবে
দেখবে তুমি মরে ।