1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
টিকে থাকার লড়াই: পাকিস্তান-শ্রীলঙ্কার সামনে জটিল সমীকরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

টিকে থাকার লড়াই: পাকিস্তান-শ্রীলঙ্কার সামনে জটিল সমীকরণ

reporter ঘোষণা স্পোর্টস
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ

চলমান এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হারে বাংলাদেশের কাছে এবং পাকিস্তান হারে ভারতের কাছে। ফলে হারের কারণে ফাইনালে খেলার দৌড়ে পিছিয়ে গেছে দুই দলই। আজ মঙ্গলবার সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা, যেখানে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।

আগের ম্যাচে হেরে গেলেও আজকের ম্যাচে জিততে পারলেই ফাইনালের দৌড়ে থাকবে দুই দলের মধ্যে যেকোনো একটি। তবে হেরে যাওয়া দলের ফাইনালের আশা কঠিন হয়ে যাবে। চারিথ আসালাঙ্কা ও সালমান আঘার দল মরিয়া হয়ে নামবে মাঠে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

শ্রীলঙ্কার জন্য এই মাঠ শুভ, কারণ গ্রুপ পর্বে এখানে দুটি ম্যাচেই জিতেছিল তারা। তবে পাকিস্তান অনেক দিন এই মাঠে খেলেনি। এশিয়া কাপের আগে ইউএই-তে ত্রিদেশীয় সিরিজ খেললেও সালমানরা এই ভেন্যুতে কোনো ম্যাচ খেলেনি। তাই খানিকটা অনভিজ্ঞ অবস্থাতেই নামতে হচ্ছে পাকিস্তানকে।

আজ জিতলে দলের অবস্থা কিছুটা স্বস্তিদায়ক হবে। তবে হেরে গেলেই বিদায় নিশ্চিত নয়। সেক্ষেত্রে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে। তাহলেই ফাইনালে ওঠার দরজা খুলবে।

ভারতের কাছে বড় ব্যবধানে হেরে পাকিস্তান নেট রান রেটের দিক থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছে। তাদের নেট রান রেট -০.৬৮৯ এবং পয়েন্ট তালিকায় শূন্য নিয়ে একেবারে নিচে। শ্রীলঙ্কার অবস্থান কিছুটা ভালো, তাদের নেট রান রেট -০.১২১। যদিও পয়েন্ট তাদেরও শূন্য, তবে তালিকায় তারা আছে তিন নম্বরে।

তবে আজকের ম্যাচে যে দলই জিতুক, শীর্ষে উঠে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যেহেতু দুই দলের নেট রান রেটের পার্থক্য তেমন বেশি নয়, তাই এক ম্যাচের জয়েই তাদের অবস্থান এক থেকে তিনের মধ্যে চলে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com