1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা – মোংলায় বছরে হাজার কোটি টাকার মাদক বানিজ্য মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ

reporter  আর এ লায়ন সরকার,নরসিংদী
calendar প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ

নরসিংদী শহরের বাজের মোড় এলাকার কেরুর মদের দোকানে কর্মরত রাব্বি নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। পরিবারের অভিযোগ, তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

রাব্বি নরসিংদী শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেনের ছেলে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাব্বির বাবা মনিরের দাবি, মদের দোকানে বাকি মদ না দেওয়াকে কেন্দ্র করেই তার ছেলের ওপর এ ঘটনা ঘটানো হয়েছে। তবে এ দাবির সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশের তদন্তের পরই বিস্তারিত তথ্য জানা যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com