শহরের নাম ঢাকা
রাস্তা সব পাকা ,
ম্যানহোলের ঢাকনা নাই
হটাৎ করেই পরে যাই ।
যখন তখন রাস্তা খোড়া
কেমন করে চলবো মোরা ?
যানজটটা থাকেই লেগে
রাস্তা গুলোর বাঁকে বাঁকে !
ছিনতাই আর রাহাজানি
যথা তথা খুনাখুনি ,
বোমাবাজি গুলি করে
কতশত মানুষ মরে !
কত মা’য়ের কোল খালি
গাড়ী বাড়ী শুধুই জ্বালি ,
ধর্ষণ আর লুটপাট
লাশে ভরা পথঘাট !
সন্ত্রাস ভরা শিক্ষাঙ্গন
নাই কোথাও মুক্তাঙ্গন ,
নাইকি এর প্রতিকার
পাবো কবে অধিকার ?
৭ মে ১৯৯৮ খৃস্টাব্দ