1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" আমার দেশে " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

” আমার দেশে “

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫, ১:১২ অপরাহ্ণ

আমার দেশের বিলের জলে
শাপলা কলি হাসে ,
হাঁসগুলো ঐ তড়বড়িয়ে
নদীর জলে ভাসে ।

নদীর ধারে কাঁশবনে
সাদা ফুলের হাসি ,
বাতাসর ঐ ঢেউয়ের তালে
দুলছে রাশি রাশি ।

আমার দেশের মাঝি সকল
নৌকাতে পাল তুলে ,
ভাটিয়ালি গায় যে তারা
সকল দুঃখ ভুলে ।

আমার দেশের গাঁয়ের বঁধু
রগ্ঙিন কাপড় পরে ,
মনের সুখে যায় যে ঘাটে
কলসি কাঁখে করে ।

কমার কুমার জেলে চাষি
আমার দেশের গর্ব ,
মিলেমিশে কাজ করে
দেশটা সবে গড়ব ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com