কক্সবাজারের টেকনাফে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব-১৫। র্যাব-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজারের টেকনাফ থানার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিয়ানমারের ফতুর বাসিন্দা করিম আলী (৩২) এবং মংডুর দালিয়া পাড়ার বাসিন্দা হাসান আরাফাত (৩৮)। র্যাবের ভাষ্য, তারা মিয়ানমারের নাগরিক।
বিস্তারিত