1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গোপালপুর ব্রাদার্স ফুটবল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন দাঁড়িয়ালে পারিবারিক কলহের জেরে স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ বর্গাজমির বিরোধে কৃষক হত্যা : গাজীপুরের শ্রীপুর থেকে চাচাতো ভাই গ্রেপ্তার প্রতিহত নয়, এবার প্রতিরোধ করা হবে : সাংবাদিক নেতৃবৃন্দ বিয়ের প্রলোভনে সৌদি প্রবাসীর পরিবারের ৪ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ১৪ মাসের বেতন বকেয়া, দিশেহারা আশুলিয়ার কোরিয়া মৈত্রী হাসপাতালের ২০ কর্মী মুলাদীতে জেসমিন এফডব্লিউভির বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন আদভিকার শুভ জন্মদিন বিএনপি জনগণের সাথে সবসময় আছে : পানি সম্পদ মন্ত্রী  সাতক্ষীরায় ভুয়া ডিআইজি আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

– হাসপাতাল সংলগ্ন ময়লা পুকুর পরিষ্কার

reporter ফারুক হোসেন ,​হালুয়াঘাট (ময়মনসিংহ) 
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০১ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে র‌্যালি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
​শনিবার হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে “জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” শীর্ষক এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।
​র‌্যালিতে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ সাকির উল্লাহ, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ ও সাধারণ সম্পাদক বাচ্চু এবং হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী জুলমত। এছাড়া হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত স্কাউটের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এতে অংশ নেন।
​র‌্যালি শেষে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ময়লা পুকুরটি নিজ হাতে পরিষ্কার করেন। দীর্ঘদিন পর স্থানটি পরিচ্ছন্ন করায় এবং ডেঙ্গু প্রাদুর্ভাব হ্রাসে এমন কার্যকর উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদসহ আয়োজকদের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
​স্থানীয়দের মতে, স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন পুকুরটি পরিষ্কার করার ফলে মশার বংশবৃদ্ধি রোধ হবে এবং এলাকায় ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com