1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযানে বন বিভাগের অংশগ্রহণ ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মরহুম মা-বাবার ঈসালে সওয়াবের নিয়্যাতে পটিয়ার ধলঘাটে খতমে বোখারী অনুষ্ঠিত শত্রুতা থাকলে আমাকে দুইটা কোপ দিত, আমার পুকুরের মাছগুলো কেন মেরে ফেলল?

স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

reporter মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম 
calendar প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

মা ও শিশুদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ১৫ মার্চ ২০২৬ তারিখ রবিবার সকাল ১০টায় চট্টগ্রামের ৫ নং ব্রিজ বাকলিয়া সংলগ্ন সিলভার প্যালেস কমিউনিটি হলে “স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬” আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, চট্টগ্রাম অঞ্চল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও।

জিএমপি বা গ্রোথ মনিটরিং প্রমোশন হলো একটি কার্যক্রম, যার মাধ্যমে ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী শিশুদের প্রতি মাসে ওজন এবং ৬ মাস অন্তর উচ্চতা মাপার মাধ্যমে তাদের শারীরিক বিকাশ পর্যবেক্ষণ করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো শিশু পুষ্টিমানে মারাত্মক, মাঝারি, স্বল্প বা স্বাভাবিক অবস্থানে রয়েছে তা নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী পরিচর্যা করা হয়। পরিপূর্ণ বিকাশপ্রাপ্ত শিশুদের নিয়ে ষাণ্মাসিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করা হয়। অনুষ্ঠানে শিশুর ওজন ও উচ্চতা পরিমাপের একটি প্রদর্শনীর মাধ্যমে বিষয়টি সবার কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম। তিনি তার বক্তব্যে বলেন, শিশুর ভ্রূণকাল থেকে শুরু করে প্রথম ১০০০ দিন পর্যন্ত সময়টি শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ৫ বছর বয়স পর্যন্ত শিশুর মস্তিষ্কের বিকাশ চলমান থাকে। শিশুর সঠিক বিকাশ নিশ্চিত করতে শাকসবজি ও ফলমূলসমৃদ্ধ খাবার খাওয়ানোর পাশাপাশি নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও শিশুর সুস্বাস্থ্য গঠনে সবার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীযূষ দাশগুপ্ত, প্রজেক্ট ম্যানেজার, ঊষা নারী উন্নয়ন সংস্থা এবং বাবুল কান্তি চৌধুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর, হোপ ফাউন্ডেশন।

এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে ড্যানিশ তপ্ন, রিতা দোলন রোজারিও, শারমিন আক্তার, রিপা চাকমা, পায়েল খ্রীস্টিনা দাশ এবং স্মীতা দে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্ম এলাকা চান্দগাঁও, বাকলিয়া, পূর্ব ষোলশহর ও মোহরা থেকে আগত পাঁচ বছরের কম বয়সী জিএমপি (গ্রোথ মনিটরিং প্রমোশন) কার্যক্রমের ২০০ জন শিশু, তাদের অভিভাবকবৃন্দ এবং কমিউনিটির নেতৃবৃন্দসহ মোট প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। প্রোগ্রামে মোট ৪৮০০ শিশুর মধ্য থেকে উচ্চতা, ওজন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার ভিত্তিতে প্রতিযোগিতার মাধ্যমে ২০০ জন স্বাস্থ্যবান শিশু নির্বাচন করা হয় এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রোগ্রামের শেষে শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজন অভিভাবকদের মধ্যে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিশু ও মাতৃমৃত্যুর হার কমবে এবং ভবিষ্যতের জন্য একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com