1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সোনারগাঁ থানায় দালালের ঠাঁই নেই:নবাগত ওসি আবদুল বারিক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্তসহ বিভিন্ন দাবিতে শ্রমিক জনতার বিক্ষোভ বদলগাছী আধাইপুর ইউনিয়নে জমি জমার বিরোধ নিরসনে চেয়ারম্যানের মজুরি’ ৫০ হাজার টাকা আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার , মূল আসামি গ্রেপ্তার মিরপুর বিআরটিএর মালিকানা বদলি শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান তেল-গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: জেলা প্রশাসকসহ ৪ জনকে আদালত অবমাননার নোটিশ ঘোড়াঘাটে উপকারভোগী পরিবারের মাঝে গাছের চারা মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে প্রশাসনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন

সোনারগাঁ থানায় দালালের ঠাঁই নেই:নবাগত ওসি আবদুল বারিক

reporter মো:কামরুল হাসান,সোনারগাঁ
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সোনারগাঁ থানার নতুন ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি মো. আবদুল বারিক বলেন, “সোনারগাঁ থানায় কোনো দালালের ঠাঁই হবে না। থানায় সেবা পেতে কোনো টাকা লাগবে না।” কেউ দালালি করতে এলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সাধারণ মানুষ যেন আইনি সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে থানার পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি বলেন, মাদক কারবারি, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় শান্তিশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ওসি আবদুল বারিক।মতবিনিময় সভায় সেকেন্ড অফিসার গোলাম কিবরিয়াসহ সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com