সংবাদ কর্মী আর সাংবাদিক
মহান এক পেশা ,
দেশ ও জাতির কথা লিখতে
হয়ে যায় নেশা ।
দিন রাত খাটা খাটুনি
বিশ্রাম নাই যার ,
সংবাদ সংগ্রহ করতে গিয়ে
প্রান যায় তার ।
তার পরও নেই থেমে
সাংবাদিক যিনি ,
সত্য কথা লিখতে হবে
সাংবাদিক তিনি ।
জাতির বিবেক সাংবাদিক
বিবেকবানরা বলে ,
তবুও কেন যায় মারা
সত্য প্রকাশ হলে ।
ক্যামারা তার নেয় টেনে
ছবি তোললে পরে ,
মাথায় করে আঘাত আরো
রক্ত তখন ঝরে ।
গলা চেপে ধরে তাদের
সাংবাদিক বলে ,
আটকে রেখে করে নির্যাতন
গোপন প্রকাশ হলে ।
তার পরও নেই থেমে
সাংবাদিক বলে ,
কলম হাতে লিখে তারা
দেশের কিছু হলে ।
খুন করে গুম করে
পায়না পরে লাশ ,
পরিবারের দুঃখ বাড়ে
কস্ট বার মাস ।
সাংবাদিকতা মহান পেশা
কাজ যারা করে ,
অপ সাংবাদিকও আছে কত
এ জগৎ ভরে।