1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল সাতকানিয়ায় সেতুর অভাবে চরম দুর্ভোগ নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ কৃষকদের

সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি

reporter মোঃ শহীদুল ইসলাম
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচিতি সভা বুধবার নগরীর আগ্রাবাদস্থ সৌদি বাংলা হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী মো. আতিকুর রহমান (আজাদ)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব এম. এ. আকাশ, যুগ্ম মহাসচিব মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার এবং জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল কবির।

বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, অপসাংবাদিকতা পরিহার এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই।

তারা বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, কল্যাণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও কার্যকর, শক্তিশালী ও সময়োপযোগী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও নীতিমালার প্রতি সকল সদস্যকে শ্রদ্ধাশীল থেকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থে ঐক্য, সততা, জবাবদিহিতা ও পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতা চর্চার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা এস. এম. আজিজ; সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, মো. জাফর ইসলাম জাহিদ, মো. বিল্লাল হোসেন ও আমিনুল ইসলাম রিপন; যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান, জাহাঙ্গীর আলম আপন, সুমন সেন ও ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ; সাংগঠনিক সম্পাদক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা; সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ ও মো. ইব্রাহিম মিন্টু; অর্থ সম্পাদক এইচ. এম. মিজানুর রহমান; তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম লিটন; দপ্তর সম্পাদক মো. নুরুল আবছার কায়সার; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম; গবেষণা বিষয়ক সম্পাদক বিধান ঘোষ এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক মেহরুন নিপাসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ।

সভাপতির সমাপনী বক্তব্যে এস. এম. আহসানুল কবির টিটু নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে চট্টগ্রাম মহানগর কমিটিকে একটি আদর্শ, সক্রিয় ও কার্যকর ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। তিনি সংগঠনের নীতিমালা অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানান এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরিচিতি পর্ব শেষে নবগঠিত কমিটির সফলতা, সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com