1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মিঠাপুকুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার প্রধান আসামি গ্রেফতার হবিগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল

পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

reporter গোলাম মর্তুজা
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পাঁচবিবি পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটের বিরুদ্ধে কয়েকটি ফেসবুক আইডি থেকে
মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে
২৯শে জুলাই বুধবার বিকেল ৩টায় জিয়াউল ফেরদৌস রাইটের ব্যবসা প্রতিষ্ঠানে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন আমি আগামীতে পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে প্রচার প্রচারণা করছি, এ সময় কিছু ব্যক্তি আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে , সামাজিক রাজনৈতিক ও দলীয়ভাবে মান ক্ষুন্ন করার জন্যই আমার প্রতিপক্ষরা কিছু গুপ্ত ব্যক্তিদের মাধ্যমে, যেমনঃখাদেমুল বখতিয়ার, ও জয়পুরহাট প্রতিদিন নামে ফেসবুক আইডি থেকে পাঁচবিবিতে অসহায়দের বরাদ্দকৃত সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটের বিরুদ্ধে,
এমন মিথ্যা সংবাদটি প্রচার করে, বেলা ১১,৩০ মিনিটের দিকে বিষয়টি আমার নজরে আসে, উপজেলার
প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, বিধবা, সুবিধাবঞ্চিত ও স্বামী পরিত্যক্তা মহিলাদের জীবন মানোন্নয়নে বরাদ্দের গবাদি পশু জালিয়াতি করে অন্যের নাম ব্যবহারে নিজে আত্মসাত করেন।

এমন খবর প্রচারের পর আমি ব্যক্তিগতভাবে অপমান বোধ করি। এবং আমাকে সামাজিক রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি চক্র কাজ করছে বলে আমি মনে করি। আমি জিয়াউল ফেরদৌস রাইট এমন কাজ কখনোই করতে পারিনা বা করিনা, আমি রাজনীতি করি জনগণের স্বার্থে, ব্যক্তিগত উদ্যোগে অনেক পরিবার কে সহযোগিতা করে থাকি। গরিবের গরু আত্মসাৎ করবো এটা ভাবলেই আচার্য মনে হয়। মিথ্যা তথ্যভিত্তিক সংবাদটির আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন
করি।

সংবাদ সম্মেলনের পরে সাংবাদিকগণ বিষয়টি জানার জন্য সুবিধাভোগীদের বাড়িতে গেলে সুবিধাভোগীরা বলেন,
আমরা দুই বাড়ির দুই জন দুইটি গরু পেয়েছি, গরু আমাদের গোয়াল ঘরে আছে এবং এর সাথে জিয়াউল ফেরদৌস রাইটের কোনো সম্পৃক্ততা নাই।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি এবং অবগত হয়েছি,
এ বিষয়ে যারা মিথ্যা অপপ্রচার চালিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com