1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শরনখোলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমজমাট ভাবে উদযাপিত হল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শহীদ জিয়া’র বিএনপি প্রতিষ্টার মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেন: মাওলানা নুরুল হক ওসমানীনগরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, জব্দ গাছও চুরির আশঙ্কা সাদুল্লাপুরে ফাতেমা কোচের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নি*হ*ত শরনখোলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমজমাট ভাবে উদযাপিত হল সম্মানিত সংসদ সদস্য রুহুল আমিন দুলাল (পিরোজপুর-০৩) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৬ ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ময়লার স্তূপ, প্রশ্ন উঠছে পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শরনখোলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমজমাট ভাবে উদযাপিত হল

reporter সোহেল আহমেদ,শরনখোলা(বাগেরহাট)
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ

বাগেরহাটের শরনখোলায় জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এর লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শরনখোলা উপজেলা বিএনপি দু’দিনের কর্মসূচি ঘোষণা করে।প্রথম দিনে (১ সেপ্টেম্বর) সকাল ৬ টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।পরে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে শরনখোলা উপজেলা বিএনপি। আর বুধবার (২ সেপ্টেম্বর) দ্বিতীয় দিন বিকেল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে শরনখোলা উপজেলা বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের দ্বিতীয় দিন বিকেল ৪ টার সময় উপজেলা জাতীয়তাবাদী দল ও অংগসংগঠনসমূহের নেতাকর্মীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‍্যালি শরনখোলা উপজেলার রায়েন্দা বাজারের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে।পরবর্তীতে র‍্যালি শেষে শরনখোলা সরকারি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরনখোলা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পন্ঞ্চায়েতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন এর সন্ঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফফর আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা সমন্বয়ক এম এ সালাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।এই দল সবসময় মানুষের কল্যানে নিয়োজিত থাকে বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ সালাম বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই দেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করবে।আমরা বাগেরহাট বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের মানুষের কল্যানে সবসময় নিয়োজিত আছি এবং থাকব।
শরনখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন তার বক্তব্যে বলেন,আমরা কারো মাইম্যান না,আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মী,তার নির্দেশেই শরনখোলা উপজেলা বিএনপি তার সকল কর্মকাণ্ড পরিচালনা করে এবং ভবিষ্যতেও করবে।
আলোচনা অনুষ্ঠানের সভাপতি,শরনখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পন্ঞ্চায়েত তার বক্তব্যে বলেন,আমরা ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত লড়াই সংগ্রাম করেছি,হামলা মামলার স্বীকার হয়েছি কিন্তু তারপরও আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।সামনের স্থানীয় পর্যায়ের নির্বাচনে রাজপথের ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানে শরনখোলা উপজেলা বিএনপি ও এর অংগসংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com