1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লুটেরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

লুটেরা

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ

লুটপাট চলছেরে ভাই
চলছে সারা দেশে ,
কোথা থেকে আসলো আজ
জঙ্গিবাদীর বেশে ।

ঘরবাড়ি দোকানপাট
অফিস করছে লুট ,
লুট করছে ফ্যাক্টরিতে
জামাকাপড় জুট ।

করছে লুট গরুছাগল
যাহা যথা পায় ,
তারাই আবার বড় গলায়
নীতি গান গায় ।

চাউলের বস্তা করছে লুট
গরীবের খাদ্য বলে ,
মরবে গরীব না খেয়ে
এমন যদি চলে ।

হাঁস মুরগী মাছ সহ
সবজি করলো লুট ,
জামাকাপড় করলো লুট
লুটের পিছে ছুট ।

মাজার ভেঙে দিল আগুন
করলো লুট পরে ,
যা পাইলো নিয়ে গেলো
মনটা তাদের ভরে ।

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা
ইজ্জৎ করছে লুট ,
ওরে লুটেরা করবি কত আর
এবার তোরা ফুট ।

ব্যাংকের টাকা করে লুট
করছে পাচার বিদেশে ,
এমনি ভাবে চলতে থাকলে
হবে কি শেষে ?

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com