1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালপুরে দীর্ঘ ১৬ বছর পর আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ দোয়া মাহফিল অনুষ্ঠিত। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও কাউছার হামিদ কে উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ সিলেটে জমি বিরোধে যুবক হত্যা: ৯ জনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাঁশখালীবাসীর জন্য বিদায়ী পোস্ট চার বছরের নির্মাণ, দুই দিনে ধস, জাইকার অর্থায়নে ৪ কোটি টাকা জলে বি কে নগর ইউনিয়ন জব্বার মাদবর বাড়ির ছাদের উপরে পানির টাংকি ককটেল বিস্ফোরণ হয়েছে পরীক্ষায় মায়ের নিশ্চিন্ত মনোযোগ, পরীক্ষার্থীর শিশুকে কোলে নিলেন এসিল্যান্ড! হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন

লালপুরে দীর্ঘ ১৬ বছর পর আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ দোয়া মাহফিল অনুষ্ঠিত।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ণ

ইব্রাহিম হোসেন, লালপুর, নাটোর: নাটোরের লালপুরে দীর্ঘ এক যুগ চার বছর পর আনুষ্ঠানিক ভাবে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৫ টায় ১৪ ই আগষ্ট উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশে হাজারো, জামায়াত সমর্থিত নেতা- কর্মীরা অংশগ্রহণ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুয়ারিয়া ইউনিয়ন শাখা সভাপতি জনাব আলাউদ্দিন আল-আজাদ-এর সভাপতিত্বে, উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধান মেহমান মাওলানা মোঃ আবুল কালাম আজাদ আমীর, তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র- জনতার গনঅভ্যুথানের মাধ্যমে আমাদের বিজয় অর্জন হয়েছে। গত ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। হত্যা, খুন, গুম, জুলুমবাজীর দিনের অবসান হয়েছে। বিজয় যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের এখন কাজ ইনসাফপূর্ন সমাজ প্রতিষ্টার মাধ্যমে আল্লাহর জমিনে ইসলামি হুকুমত প্রতিষ্টা করা। তবেই আমাদের এই বিজয়ের সার্থকতা আসবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব মোঃ সাইফুল ইসলাম সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালপুর উপজেলা। এছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট মোঃ মাসুদ রানা, শাহ আলম সহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি আলী আহসান মুজাহিদের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুয়ারিয়া ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com