1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ মজিদকে স্মরণে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাংবাদিক সাদেকুল ইসলাম ‘মাটির মা ফাউন্ডেশন’-এর সদস্য সচিব নির্বাচিত হাসি-আনন্দের নৌভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব নিরাপদ সড়ক সবার অধিকার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা কাজিরহাট হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আতাউর ২৩বছর পর ঢাকা পল্লবী থেকে গ্রেপ্তার গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটরসাইকেল জব্দ ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ মজিদকে স্মরণে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

reporter সাইফুল ইসলাম, রামগড়
calendar প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ

ঐতিহাসিক ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জেলার একমাত্র শহীদ আব্দুল মজিদকে স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার নাকাপার রসুলপুর গ্রামে শহীদ মোঃ মজিদ হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মি. ওবাইন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু), পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল মজিদের আত্মত্যাগ গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com