শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক সংগঠন “মাটির মা ফাউন্ডেশন”-এর দিনাজপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ ৫ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা যৌথভাবে এই কমিটির অনুমোদন দেন।
নবসৃষ্ট এই আহ্বায়ক কমিটিতে প্রদীপ কুমার রায়-কে আহ্বায়ক এবং মোঃ সাদেকুল ইসলাম-কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
মোঃ জাকির হোসেন মিন্টু,মোঃ বদরুদ্দোজা বুলু,মোঃ মিজানুর রহমান (ডোফুরা),কাজী আসাদ বিন রমজান,আয়শা আসমানী।
সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটির প্রত্যক্ষ নেতৃত্বে আগামী সেপ্টেম্বর মাসে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। একই সাথে সেপ্টেম্বর মাসেই সংগঠনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য ‘বর্ষার কবিতাপাঠ’ অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।