1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজনীতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

রাজনীতি

reporter জামান ভূঁইয়া,  নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ

রাজনীতি এখন টাকার মাঝে অন্ধ
তাইতো দেখ লাগে শুধু দন্দ ।
রাজনৈতিক মহলে
উত্তেজনা সকলে ।

কার আগে কে থাকবে
মুখটা তার আগে দেখাবে ,
ধাক্কা ধাক্কী করে
ফুলের ঢালা ধরে ।

নেতার মাজারে দিবে ফুল
তাতে যেন হয় না ভুল ,
কার আগে কে দিবে
ফায়দা সে আগে নিবে ।

মঞ্চে উঠে বসতে হবে
নেতার নজর কাঁড়তে হবে ,
মিটিং কাঁপানো ভাষন দিয়ে
মজা নিবে বাড়ি গিয়ে ।

মিটিং মিছিল করতে হবে
প্রচুর লোক দেখতে হবে ,
ত্যাগী নেতার দরকার নাই
টাকা ছাড়া উপায় নাই ।

টাকা আছে যার কাছে
রাজনীতি তার আছে ,
অতীতের কথা ভুলে যাও
লুটেপুটে সব নাও ।

রাজাকারের বেটা সমস্যা নাই
যদি তার কাছে টাকা পাই ,
আগের সব ভুলে গিয়ে
যাও এখন এগিয়ে ।

চোর ডাকাত বাটপার
রাজনীতিতে হয় পার ,
টাকা আছে ভুঁড়ি ভুঁড়ি
দালান কোঠা রাজপুরী ।

রাজনীতিতে ব্যবসা ভাল
টাকা যার সাদা কাল ,
সব মিলিয়ে আছে যারা
পার পায় শুধুই তারা ।

রাজনীতিতে ঠাই নাই
যে করেনা খাই খাই ,
নেতার পিছু ঘুরে ঘুরে
এক দিন সে যায় দুরে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com