1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
'মুখ সামলান', না হলে 'শরীর সামলাতে পারবেন না' কালকিনিতে এমপি খোকন তালুকদার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ অসুস্থ প্রবাসী স্বামীকে রাস্তায় ফেলে চলে গেল সহধর্মিণী ও সন্তানেররা

‘মুখ সামলান’, না হলে ‘শরীর সামলাতে পারবেন না’ কালকিনিতে এমপি খোকন তালুকদার

reporter নাসির উদ্দিন লিটন,মাদারীপুর 
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুখ সামলান; তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না।”
মঙ্গলবার (৪ ই আগস্ট) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন বাংলাদেশের সব মানুষের আন্দোলন। এমনও মা আছেন, যিনি তাঁর দুটি সন্তান হারিয়েছেন। তাদের কষ্ট অনেক। যারা গুম ও খুনের শিকার হয়েছেন এবং তাদের পরিবারের কষ্টও অনেক। দেশের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। আমরাও চাই এসব পরিবারের পাশে দাঁড়াতে, জুলাই শহীদ পরিবারের পাশে থাকতে এবং গত ১৭ বছরে গুম ও খুনের শিকার হওয়া সব পরিবারের পাশে থাকতে। আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে কিছুটা হলেও শান্তি ফিরিয়ে আনতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এজিএস সাদিকুর রহমান সাদিক,জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরু সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com