1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির মানবিক উদ্যোগের ছোঁয়া পৌঁছেছে পটিয়ার ধলঘাট গ্রামে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিয়ের প্রলোভনে সৌদি প্রবাসীর পরিবারের ৪ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ১৪ মাসের বেতন বকেয়া, দিশেহারা আশুলিয়ার কোরিয়া মৈত্রী হাসপাতালের ২০ কর্মী মুলাদীতে জেসমিন এফডব্লিউভির বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন আদভিকার শুভ জন্মদিন বিএনপি জনগণের সাথে সবসময় আছে : পানি সম্পদ মন্ত্রী  সাতক্ষীরায় ভুয়া ডিআইজি আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন মতিঝিল-পল্টনে হাঁটু পানি, জনজীবনে চরম ভোগান্তি ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ আশুলিয়ায় ১৯ দিন ধরে অনশনে গার্মেন্টস শ্রমিকরা মালিক ইসমাইলের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ

মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির মানবিক উদ্যোগের ছোঁয়া পৌঁছেছে পটিয়ার ধলঘাট গ্রামে

reporter পটিয়া (চট্টগ্রাম)
calendar প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ

অভাবের কারণে অনেক পরিবারের শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা কিংবা পারিবারিক নানা আয়োজনও হয়ে ওঠে কঠিন। এমন পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের জন্য আয়োজন করা হয়েছে বিনামূল্যে খতনা ও নাক-কান ছেদন কর্মসূচি। শুধু সেবাই নয়, শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ, লুঙ্গি ও টুপিও।

বিশ্ব ওলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.)-এর ৩৮তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ধলঘাট শাখার উদ্যোগে এবং যাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাগদন্ডী নন্দেরখীল কিন্ডারগার্টেন স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল থেকেই ধলঘাট ইউনিয়ন’র বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের শিশুদের নিয়ে অভিভাবকেরা কর্মসূচিস্থলে আসতে থাকেন। পরে একে একে শিশুদের বিনামূল্যে খতনা ও নাক-কান ছেদন করা হয়। পাশাপাশি তাদের দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও পোশাকসামগ্রী।

ধলঘাট শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহ আলম। পটিয়া উপজেলা শাখার সমন্বয়কারী মুফিজ উদ্দিন ও শহিদুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য নাসির উদ্দিন, পটিয়া উপজেলার সমন্বয়ক জাফরুল ইসলাম, নুরুল আবসার, নুরুল ইসলাম শানু ও সামশুল ইসলাম বেলাল।

কর্মসূচিতে ধলঘাট ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত দরিদ্র পরিবারের সন্তানকে বিনামূল্যে এ সেবা দেওয়া হয়। সেবা নিতে আসা উপকারভোগীরাও সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বাইরে থেকে এসব সেবা নিতে গেলে অনেক টাকা খরচ হতো। মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির উদ্যোগে তারা বিনামূল্যে খতনা, নাক-কান ছেদন, প্রয়োজনীয় ওষুধ ও পোশাকসামগ্রী পেয়েছেন। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কষ্টের সময়ে তাদের পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। অসহায় মানুষের মুখে স্বস্তি ও হাসি ফোটাতেই এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখতে চান তারা। তারা আরও বলেন, মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ দেশের বিভিন্ন এলাকায় সংগঠনটির মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com