1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান দযুবদল নেতা নান্নুর স্মরণসভায় উপস্থিতি নিয়ে ক্ষোভ, অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত যুবদল নেতা নান্নুর স্মরণসভায় উপস্থিতি নিয়ে ক্ষোভ, অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত কাজিরহাট মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামি হারুন নোয়াখালী থেকে গ্রেফতার গাজীপুরের কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিসিআরসি’র মাদকবিরোধী আলোচনা  সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে বিতর্কের কেন্দ্রে আজাদ প্রোডাক্টসের এমডি আবুল কালাম আজাদ, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি ন্যাপকিনের বক্সে লুকানো ছিল ১৫০০ পিস টাপেন্টাডল ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরে গ্রেফতার -৪

ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান

reporter আরিফ রব্বানী
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ

পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং ময়মনসিংহকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ক্লিন সানডে নামক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। প্রতি রবিবারে পালিত এ উদ্যোগের অংশ হিসেবে রবিবার ২১ জুলাই নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি। এসময় অভিভাবক সমাবেশে অংশগ্রহন করে অভিভাবকদেরকেও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করেন এবং শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। ক্লিন সানডে কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার মাধ্যমে
জেলার সব সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সরকারি আবাসিক ভবনের ছাদ, আঙিনা এবং আশপাশের এলাকা সবুজ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুরর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সবুজ ও পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” স্লোগানকে সামনে রেখে
সদর উপজেলার দাপুনিয়া কাওয়ালটি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং দাপুনিয়া কাওয়ালটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

এসময় জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক দায়িত্ব। আর এই দায়িত্ববোধ গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত জায়গা হলো বিদ্যালয়। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগই একটি পরিচ্ছন্ন সমাজ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। তাই নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই বিদ্যালয় থেকেই পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষা নিশ্চিত করতে হবে।

সাইফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এসব উদ্যোগ সহায়ক হবে। পাশাপাশি সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নেও সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

এ সময় শিক্ষার্থীদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণকালে উৎসেই বর্জ্য পৃথকীকরণ, লাল, নীল ও কালো রঙের বিনে বিভিন্ন ধরনের বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা এবং বিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার কৌশল শেখানো হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বিদ্যালয়ের ‘ক্লিন স্কুল টিম’ এর কার্যক্রম পর্যালোচনা করে তা আরও সক্রিয় করার নির্দেশনা দেন। তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়ের ক্লিন স্কুল টিম নিয়মিত শ্রেণিকক্ষ, টয়লেট, বারান্দা, খেলার মাঠ ও বিদ্যালয় প্রাঙ্গণের পরিচ্ছন্নতা তদারকি করবে। একই সঙ্গে কোথাও পানি জমে থাকলে তা অপসারণ, ডেঙ্গুর লার্ভা বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করতে কাজ করবে।

শিক্ষার্থীদের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পরিবার ও সমাজে ছড়িয়ে পড়বে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, প্রতিটি বিদ্যালয়ে ক্লিন স্কুল টিম সক্রিয়ভাবে কাজ করলে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, পুরো এলাকাই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে পরিণত হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখবে।

এ সময় জেলার সরকারি ও বেসরকারি সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে ক্লিন স্কুল টিমের কার্যক্রম নিয়মিত তদারকি, বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এর আগে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান মনিটরিং; শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করে CleanSunday কর্মসূচি পালনের নির্দেশ দেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান । শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিদ্যালয় পরিচ্ছন্নতা রাখতে করণীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। পরবর্তীতে তিনি বৃক্ষরোপন করে পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এ অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন-
একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা একদিনের কাজ নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জনসচেতনতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টা। সারা দেশের মানুষ য়েনো পরিচ্ছন্নতা ও সচেতনতার ক্ষেত্রে এই ময়মনসিংহ জেলাকে অনুসরণ করে সেলক্ষ্যে তিনি সবাইকে পরিচ্ছন্নতার চর্চার কাজকে নিজ নিজ কর্মস্থল ও বাসা থেকে শুরু করার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com