1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিরামপুর সীমান্তে ৯ জন নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির ব্যর্থ বিএসএফ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাবখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী শামীমের নির্বাচনী মতবিনিময় ময়মনসিংহে এড মাহবুবের নেতৃত্বে কর্মী সমর্থকদের ফুলের শুভেচ্ছা সিক্ত নাহিদ-সার্জিসরা শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলা, দোকানপাট ভাঙচুর ও লুটপাট; আহত ৪ দৈনিক ঘোষণা পত্রিকায় সংবাদ প্রকাশের পরই শুরু হলো নাটানা চৌরাস্তা–পুইজালা বাজার সড়কের উন্নয়নকাজ বিরামপুর সীমান্তে ৯ জন নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির ব্যর্থ বিএসএফ রাজশাহীতে মানবতার নজির- পরীক্ষা দিচ্ছেন মা, ইউএনও সামলাচ্ছেন বাচ্চা! সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও অবহেলার চিত্র ‎নিজ গ্রামের রাস্তাই যেন গলার কাঁটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ পুনর্বিবেচনার সময় কি এসেছে? মানচিত্র স্পোর্টস ক্লাবের তিন খেলোয়াড়,কাবাডিতে দেশসেরা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী রেফার বাণিজ্যের অভিযোগ; তদন্তের দাবি

বিরামপুর সীমান্তে ৯ জন নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির ব্যর্থ বিএসএফ

reporter মোঃ ফয়জার রহমান, দিনাজপুর 
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

পরে বিএসএফ ওই নারীদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়।শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির অধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে। ভাইগড় ঘাসুরিয়া বিওপির কোম্পানি কমান্ডা টি. আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের শ্রী রামপুর এলাকার দিক থেকে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বাধা দেন।

সূত্র আরও জানায়, বিজিবির আহ্বানে স্থানীয় গ্রামবাসীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ ওই নারীদের পুনরায় ভারতীয় সীমান্তে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়তে দেখা যায়। এতে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বিজিবির সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।পরে সীমান্তে বিজিবি ও বিএসএফ উভয় বাহিনীর টহল জোরদার করা হয়।স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে তারা সীমান্ত এলাকায় যান। সেখানে গিয়ে দেখেন কয়েকজন নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। পরে বিজিবির সঙ্গে তারা মিলে সেই চেষ্টা প্রতিহত করেন।

কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, শনিবার ভোরে বিএসএফ ৯ জন নারীকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়।ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বলেন, ভারত থেকে অবৈধভাবে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে সেই চেষ্টা প্রতিহত করে এবং তাদের ভারতীয় সীমান্তে ফিরিয়ে দেয়।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com