1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল,জীবন ঝুঁকিতে রোগী সহ সেবা প্রদান কারী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য ১৭ বছরের দুর্ভোগ, উন্নয়নের অপেক্ষায় কলতাসুতী-মরিচ কাটা ধ্বংসের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই অটো ফাইন সিস্টেম, থাকছে ১,৪২৭ ক্যামেরার নজরদারি লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি-লুট, উপার্জন বন্ধে অসহায় ব্যবসায়ী শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে হতাহত, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস হিজলা উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপ্রস্তাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন  করেন  স্বরাষ্ট্রমন্ত্রী বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল,জীবন ঝুঁকিতে রোগী সহ সেবা প্রদান কারী

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল,জীবন ঝুঁকিতে রোগী সহ সেবা প্রদান কারী

reporter এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ

নওগাঁর বদলগাছী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটির নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়েছে গত এক বছর আগে। ভবনটির ছাদে দেখা দিয়েছে ফাটল, বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে প্লাষ্টার, বেরিয়ে এসেছে রড। কোথাও কোথাও ভবনের অবকাঠামোগত অবস্থা নাজুক। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের থাকতে হচ্ছে আতঙ্কের মধ্যে।

৫০ শয্যাবিশিষ্ট বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৭৫ সালে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভবনটির নির্ধারিত আয়ুষ্কাল ছিল ৫০ বছর। গত ২০২৫ সালেই ভবনটির আয়ুষ্কাল শেষ হয়েছে। এরপর বিকল্প ব্যবস্থা না থাকায় পুরোনো ঐ ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম।
সরেজমিনে হাসপাতাল ভবনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল । কয়েকটি অংশের প্লাস্টার খুলে রড বের হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব অংশের নিচ দিয়েই রোগীর, স্বজন ও হাসপাতালের সেবাকর্মীদের চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হতে পারে ।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন সজিব হোসেন বলেন, ‘আমি আমার মাকে চিকিৎসা করাতে এসেছি। কিন্তু ভবনের ছাদের অবস্থা দেখে আতঙ্কিত হচ্ছি। কখন জানি দুর্ঘটনা ঘটে। দ্রুত এটির সংস্কার করা দরকার।’

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, ‘ভবনটি অনেক পুরোনো। সংস্কারের কাজ চলছে। খুব দ্রুত হাসপাতালে নতুন ভবনের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফাতেমা বলেন, ‘হাসপাতালের ভবনটি ১৯৭৫ সালে নির্মাণ করা হয়েছিল। ইতোমধ্যে ২০২৫ সালে ভবনটির আয়ুষ্কাল শেষ হয়েছে। আমরা ইঞ্জিনিয়ার নিয়ে এসে ভবনটি পরিদর্শন করিয়েছি।’

তিনি বলেন, ‘গত অর্থবছর থেকে ভবনটির রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে, যাতে কোনোভাবে হাসপাতালের কার্যক্রম চালিয়ে নেওয়া যায়। রাজশাহী থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন। তারা জানিয়েছেন, দুটি জায়গায় সমস্যা বেশি হয়েছে। সেখানে শুধু প্লাস্টার করলে তা টেকসই হবে না। এ জন্য কেমিক্যাল রং দিয়ে কাজ করতে হবে, আপাতত কাজ চালানোর জন্য।

নতুন ভবন নির্মাণের উদ্যোগের বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য কাজ চলছে। মাননীয় সংসদ সদস্যও এ বিষয়ে তৎপর আছেন। এখানে ১০১ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হবে।’

স্থানীয় বাসিন্দা ও রোগীর স্বজনদের অভিযোগ, পুরোনো ভবনটির অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক। অথচ ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসাসেবা চালু রয়েছে। কোনো দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ভবনের ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ সংবাদাতা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com