1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু রামগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ ৬ কুখ্যাত মাদক ব্যাবসায়ী আটক, ঠেলাগাড়িতে ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ চারজনই প্রতিবন্ধী: নুন আনতে পান্তা ফুরানো সংসারে মাথা গোঁজার ঠাঁই চান সাইফুল ‎বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড প্রতিদিনের কণ্ঠে সাংবাদিকদের নামে অসত্য প্রকাশে আরজেএফ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৪ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা রাঙ্গাবালীর কোড়ালিয়া লঞ্চঘাটে ভয়াবহ নদীভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে দোকানপাট ও বসতঘর পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন

‎বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

reporter ‎মোঃ হারুন অর রশিদ
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ

‎জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
‎সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার, নিলক্ষীয়া পাবলিক কলেজ  অধ্যক্ষ মশিউল ইসলাম রঞ্জু ,  উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,   বকশীগঞ্জ থানা পুলিশের উপ -পরিদর্শক মনজুরুল ইসলাম ,  ধানুয়া কামালপুর বিজিবি কোম্পানির কমান্ডার সুবেদার কায়সার আলী, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি. এম. ফাতিউল ইসলাম বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
‎সভায় চোরাচালান প্রতিরোধ, পৌর এলাকার যানজট নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নিষিদ্ধ চায়না রিংজাল ব্যবহার বন্ধ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার প্রতিরোধ, অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ এবং মাদক বিস্তার রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com