1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রতিদিনের কণ্ঠে সাংবাদিকদের নামে অসত্য প্রকাশে আরজেএফ'র তীব্র নিন্দা ও প্রতিবাদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরীক্ষা নাকি শিক্ষার্থীর জীবন- রাষ্ট্রের অগ্রাধিকার কোনটি? দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু রামগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ ৬ কুখ্যাত মাদক ব্যাবসায়ী আটক, ঠেলাগাড়িতে ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ চারজনই প্রতিবন্ধী: নুন আনতে পান্তা ফুরানো সংসারে মাথা গোঁজার ঠাঁই চান সাইফুল ‎বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড প্রতিদিনের কণ্ঠে সাংবাদিকদের নামে অসত্য প্রকাশে আরজেএফ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৪ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা রাঙ্গাবালীর কোড়ালিয়া লঞ্চঘাটে ভয়াবহ নদীভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে দোকানপাট ও বসতঘর

প্রতিদিনের কণ্ঠে সাংবাদিকদের নামে অসত্য প্রকাশে আরজেএফ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ

যশোরের মণিরামপুর থেকে অনিয়মিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকায় সাংবাদিকদের নামে অসত্য ও মনগড়া প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বৃহত্তর সাংবাদিক সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন।

জানা যায়, মণিরামপুর থেকে প্রকাশিত প্রকাশনা ও মুদ্রণের নিয়মনীতি বহির্ভূত অনিয়মিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকায় গত ১২ জুলাই, ২০২৬ইং তারিখে রাজনৈতিক আশ্রয়ে মণিরামপুরে সাংবাদিক নামধারী চক্রের দৌরাত্ম্য শীর্ষক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরজেএফ। প্রতিদিনের কণ্ঠের প্রতিবেদনে উল্লেখিত আরজেএফ’র সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী ও মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমানের বিরুদ্ধে যে অসত্য ও সম্মানহানিকর মন্তব্য করা হয়েছে তা বর্তমান সমাজ ও গণমাধ্যম কর্মীদের জন্য চরম হতাশাজনক ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সাংবাদিক সুমন চক্রবর্তী প্রশিক্ষিত সাংবাদিক গড়ার প্রত্যাশা নিয়ে কাজ করা দেশের বৃহত্তর সাংবাদিক সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক এবং দেশের একজন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট। সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) থেকে সনদপত্র প্রাপ্ত এবং । ১৯ বছরের দীর্ঘ সাংবাদিকতায় তিনি দেশবাসী ও সাংবাদিক সমাজের জন্য তুলে ধরেছেন অসংখ্য প্রতিবেদন। তিনি কখনও রাজনীতি করেন নাই। অপরদিকে সাধারণ সম্পাদক জাহিদুর রহমান একজন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও জাতীয় দৈনিক জবাবদিহি’র মণিরামপুর প্রতিনিধি এবং কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। একটা অনিয়মিত প্রকাশিত নিয়মনীতি বহির্ভূত ও প্রতিনিধি নিয়োগ বানিজ্য করা সমালোচিত পত্রিকায় স্থানীয় সাংবাদিক ও সংগঠনকে নিয়ে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন একে অপরের সম্পূরক। সামাজিক সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে স্থানীয় গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের সম্মিলিত শক্তি খুবই গুরুত্বপূর্ণ। আরজেএফ এর সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক সুমন চক্রবর্তী সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে অসত্য প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকা গণমাধ্যমের সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গাটা ক্ষুন্ন করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com