বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের কল্যাণে মানবিক ও জনসেবামূলক কর্মকান্ড পরিচালনায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের জীবনমান উন্নয়ন এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২৯ বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আজকের ১৮ জুলাই ২০২৬ তারিখে এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কর্মসূচিও এই মানবিক কার্যক্রমেরই অংশ।
সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী দুস্থ্য, হতদরিদ্র ও অসহায় জনসারাধনের মাঝে দিনাজপুর সেক্টরের আওতাধীন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। অদ্য ১৮ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দিনাজপুর জেলার সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আওতাধীন বড়গ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় দুস্থ্য, হতদরিদ্র ও অসহায় প্রায় ৬০০ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সাথে বিজিবি সীমান্তবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ের মূহর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজিবি মহাপরিচালক মহোদয়ের মূলনীতি বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় অদ্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ মানবিক উদ্যোগ সীমান্তবর্তী দুস্থ্য, হতদরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও এই কার্যক্রমে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন এস এম মাহদী জামান, এএমসি, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস, সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ -আল-মামুন, দিনাজপুর সদর উপজেলার নিবার্হী অফিসার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।বড়গ্রামের এলাকাবাসী মুগ্ধ হয়ে ফুলবাড়ি ২৯ বিজিবি কে ধন্যবাদ জানিয়েছেন।