1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে ইসলাহী মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রংপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার বর্ষায় জমজমাট ঘিওরের ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট রাজশাহী ব্যাটালিয়ন (১)বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্যবিবাহ, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক পাবনা আটঘরিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চার দশকের পুরোনো এখন মৃত্যুফাঁদ গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ঘুমের ঘরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, ভাঙ্গায় চাঞ্চল্য নাগরপুরে এনসিপির ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, নেতৃত্বে তারিয়ামা পালাশ-সদরদার আশরাফ

ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে ইসলাহী মাহফিল

reporter ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) 
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কাতুলী এলাকার মাদরাসাতুল বানাত বালিকা মাদরাসায় রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ৭ আগস্ট বাদ আসর থেকে শুরু হয়ে রাত প্রায় ৮টা পর্যন্ত চলা এ মাহফিলে উপজেলার বিভিন্ন কওমি ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মুহতামিম, আলেম-ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম, হাফেজ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
মাহফিলে উপস্থিত আলেমরা ইসলাহী বয়ানে কোরআন-সুন্নাহর আলোকে ঈমান, আমল, নৈতিকতা ও পরকালীন জীবনের প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, একজন মুসলমানের জীবনের প্রকৃত সফলতা দুনিয়ার সাময়িক ভোগ-বিলাসে নয়; বরং পরকালের জন্য সৎকর্মের পুঁজি সংগ্রহে। তাই প্রত্যেক মুসলমানকে নিয়মিত ইবাদত-বন্দেগি, নেক আমল এবং আত্মশুদ্ধির চর্চায় মনোযোগী হতে হবে।
বক্তারা আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে মানুষকে ফিরিয়ে আনতে ইসলাহী মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের ঈমানকে সতেজ রাখা এবং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। তারা প্রতি মাসে এ ধরনের ইসলাহী মাহফিল আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
মাহফিলের শেষ পর্বে এলাকার প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে অংশ নিয়ে উপস্থিত মুসল্লিরা গভীর আবেগের সঙ্গে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
স্থানীয়রা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও রিফাত ফাউন্ডেশনের এমন জনকল্যাণমূলক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com