1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিম জং উনের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিম জং উনের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১:২২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিম জং উনের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

বার্তা সংস্থাটি আরো বলেছে, বুধবার রাশিয়ায় উভয় নেতার বেঠক শেষে কিম জং উন বিনীতভাবে পুতিনকে তার সুবিধাজনক সময়ে ডিপিআরকে সফরের আমন্ত্রণ জানান।

পুতিন আনন্দের সাথে আমন্ত্রণ গ্রহণ এবং রাশিয়া-ডিপিআরকের মধ্যে বন্ধুত্বের ইতিহাস ও ঐতিহ্যকে অবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, উত্তর কোরিয়ার সরকারি নাম ডিপিআরকে।

এদিকে কিম বুধবার পুতিনকে বলেছেন, রাশিয়া শত্রুর বিরুদ্ধে বড়ো ধরনের জয় পাবে বলে তিনি নিশ্চিত।

অন্যদিকে পুতিন দুদেশের জোরদার সহযোগিতা ও বন্ধুত্বের প্রশংসা করেছেন।

পুতিন এর আগে বলেছেন, স্যাটেলাইট তৈরিতে পিয়ংইয়ংকে মস্কো সহায়তা করতে পারে।

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার যে কোন সহযোগিতাকে সমস্যাপূর্ণ বলে মন্তব্য করেন এবং বলেন, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবকে লংঘন করবে।

এদিকে মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্যে রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে আগ্রহী।

কিমের রাশিয়া সফরকালে উত্তর কোরিয়া বুধবার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com