1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রকাশ পাচ্ছে শাহ হুমায়রা সুবহা'র কন্ঠে 'আমারও পরানো যাহা চায়’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দীঘিনালা জোনের উদ্যোগে ৩১ পাহাড়ি-বাঙালির সফল চক্ষু অপারেশন, দৃষ্টি ফিরে পেয়ে আবেগঘন পরিবেশ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা বর্ষা বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশ পাচ্ছে শাহ হুমায়রা সুবহা’র কন্ঠে ‘আমারও পরানো যাহা চায়’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কন্ঠ শিল্পী হিসাবে বেশ সুনাম রয়েছে তার এবার তার কন্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত।

জানা গেছে, রবীন্দ্রসংগীত ‘আমারও পরানো যাহা চায়’ গানটিতে কন্ঠ দিয়েছেন সুবাহ। গানটি নতুন করে সঙ্গীত আয়োজন ইফতেখারুল এহতেশাম লেলিন।

সোমবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় প্রকাশ পাবে সুবাহর নিজের ইউটিউব চ্যানেল রবীন্দ্রসংগীতটি। গানটি চিত্রগ্রহণ, ভিডিও পরিচালক ও সম্পাদক- সোহাগ খান এসকে।

এ প্রসঙ্গে সুবাহ বলেন, আমার প্রথম গাওয়া মৌলিক গান ‘চল মেলায় যাইরে’। এই গানটি মুক্তি পেয়েছে সঙ্গীতা মিউজিকের ব্যানার থেকে প্রকাশ হয়েছিল ২০১৯ সালে। আর তখন থেকেই আমার সংগীতে পা রাখা।

তিনি আরও বলে, এছাড়াও নজরুল সংগীত ও কিছু নতুন মৌলিক গান এবং পুরনো গানের কভার করে খুব শীগ্রই আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করবো। আমি অভিনয়কে ভালবাসি অভিনয়ের পাশাপাশি গান নিয়েও থাকতে চাই। এর পাশাপাশি শ্রোতা ও দর্শকদের ভালো কিছু গান উপহার দিতে চাই। আশা করি আমার গাওয়া গান গুলো সকলের ভাল লাগবে।

উল্লেখ, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শন সিনেমা সমালোচক প্রশংসা কুড়িয়েছে এই চিত্রনায়িকা। মুক্তি অপেক্ষা আছে পাঁচটি সিনেমা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com