1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) ঢাকাস্থ শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই পর্বে পরিচালিত হয়।

১ম পর্বে সংগঠনটির সভাপতি এস.এম মাহবুব হাসান-এর সভাপতিত্বে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত এ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি ও ছড়াকার আসলাম সানি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন, অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করেন, কবি, কথাসাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম বাদল।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, রোকসানা সুখী, ডাঃ আব্দুল হাকিম, জহিরুল হক বিদ্যুৎ সহ আরো অনেকে।

২য় পর্বে কবি, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, কবি ও সাংগঠক মুহাম্মদ আমির হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদপ্রাপ্ত ও বাংলাদেশের প্রধান কবি নির্মলেন্দু গুণ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লেখক, সংগীতজ্ঞ ও গবেষক প্রাকৃতজ শামীমরুমি টিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোমিনুল হক নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি, গবেষক ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব, কবি ও উপন্যাসিক খলিফা আশরাফ, কবি ও বিশিষ্ট ব্যবসায়ী ড. মোহাম্মদ আলমগীর আলম, মোঃ ছাদেক মিঞা, উইং কমান্ডার মুহা. আব্দুল মুকীত খান, মাহবুব খান, মোঃ বেল্লাল হাওলাদার, মিরাজ ওয়াশিকুর রহমান (ভারত), সনত আদিত্য মহন্ত (ভারত), মোঃ বেলায়েত হোসেন সহ আরো অনেকেই।

অন্যভুবন সাহিত্য পরিষদ-এর নির্বাহী পরিষদের সকল সদস্য এবং গ্রুপের এডমিন, মডারেটর সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কবি মুহম্মদ আমির হোসেনকে জাগরণের কবি স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন। সম্মাননাটি ঘোষণা করেন এবং প্রধান অতিথিকে সাথে নিয়ে মুহাম্মদ আমির হোসেন-এর হাতে তুলে দেন বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব, কবি ও উপন্যাসিক খলিফা আশরাফ। অনুষ্ঠানে কবি মুহম্মদ আমির হোসেন-এর রচিত ‘তুমি আসবে বলে’ ও কবি, সংগঠক ও কলামিস্ট মুহাম্মদ মোশাররফ হোসেন-এর রচিত ‘ভাগ্যের লিখন’ বইয়ের মোড়ক উন্মোচন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি অন্যভুবনের এমন সুন্দর, সুশৃংখল আয়োজনে সাহিত্যসেবীদের নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন। সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে কবি সাহিত্যিকদের আত্মার মেলবন্ধন সৃষ্টির রূপরেখা হিসেবে এগিয়ে চলুক, ৬ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা করে সংগঠন ও সংগঠকদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

দুই পর্বের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, অধ্যাপক ড. নাইমা খানম ও উম্মে হাবিবা সূচনা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন আগত কবি-সাহিত্যিকরা। অনুষ্ঠানের সবশেষে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লেখক সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হয়। পুরো অনুষ্ঠানটি গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র অফিসিয়াল পেইজ (দৈনিক ধ্রুববাণী) থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com