1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুর রামগতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযানে বন বিভাগের অংশগ্রহণ ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ

reporter ‎ ‎মোঃ মোস্তফা আলী
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ

নওগাঁ জেলার পোরশা থানা এলাকায় সড়কে অপরাধ দমন এবং প্রতিরোধের লক্ষ্যে আজ ২৫ জুলাই বিকেলে সারাইগাছি পুলিশ বক্সের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে পুলিশ বক্স কম্পাউন্ডে সড়কে অপরাধ দমন এবং মাদক প্রতিরোধে এক কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নওগাঁ- ১ জনাব মো: মুস্তাফিজুর রহমান এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম।

‎পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম সভায় দৃঢ় কন্ঠে বলেন ” জেলা পুলিশ পোরশায় সড়কে ছিনতাই ও ডাকাতির চ্যাপ্টার স্থায়ীভাবে বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ”। তিনি বলেন নওগাঁ জেলার সীমান্ত থানা পোরশা। এক সময় পত্নীতলা- সাপাহার -পোরশা -সারাইগাছি- আড্ডা আঞ্চলিক সড়কে বেশ ছিনতাই ও ডাকাতি হতো। বর্তমানে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের সর্বাত্মক তৎপরতায় পোরশার সড়ক সমূহে ছিনতাই এবং ডাকাতি গত ছয় মাসে অনেকটাই বন্ধ হয়ে গেছে। জনগণ এবং পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় পোরশার সড়ক সমূহ এখন প্রায় নিরাপদ। তিনি জনগণকে সড়কে নির্বিঘ্নে এবং দ্বিধাহীন ভাবে চলাফেরার পরামর্শ দেন। পুলিশ সড়কে কার্যকর ভাবে জনগণের নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

‎পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,পোরশা থানা এলাকায় জেলা পুলিশের শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে । যেকোনো মূল্যেই সড়ক কে নিরাপদ করার জন্য পরিকল্পিতভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়। কয়েক কিলোমিটারের এই রাস্তায় রাতের বেলা পাঁচটি পুলিশের দল কাজ করে। মাঝে মাঝে এই সড়কে ডাকাতদের দমনে স্পেশাল ফোর্স ছাড়াও রেঞ্জ রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়। পুলিশ এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় পোরশা থানা এলাকার সড়ক সমূহ অনেকটাই অপরাধ মুক্ত করা হয়েছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে সারাইগাছি তে নতুন পুলিশ পোস্ট নির্মাণ করা হয়েছে, যা আজ উদ্বোধন করা হয়েছে।
‎বর্তমানে জেলা পুলিশের ক্রমাগত অভিযান এবং পুলিশ সুপারের প্রতিনিয়ত তদারকিতে পোরশা থানায এলাকায় সড়কে অপরাধ তাৎপরতা অনেকাংশেই এখন নিয়ন্ত্রণে।বর্তমান জেলা পুলিশ প্রশাসন এই ডাকাতি বন্ধে এবং সড়কে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

‎অপরাধ এবং মাদক প্রতিরোধের এই বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: মুস্তাফিজুর রহমান এমপি অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের কার্যকর ভূমিকা, তদারকি এবং বিশেষ ব্যবস্থার প্রশংসা করেন। সেই সাথে জেলা পুলিশ এবং পোরশা থানা কে সড়কে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন। সংসদ সদস্য মহোদয় মাদক প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে উদ্যোগী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। সেই সাথে পুলিশকে সহযোগিতা করার পরামর্শ দেন।

‎এছাড়া এই অপরাধ প্রতিরোধী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, বিএনপি নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ এবং স্থানীয় কিছু জনসাধারণ বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা প্রত্যেকেই পোরশা থানা এলাকায় ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপার নওগাঁ সহ, নওগাঁ জেলা পুলিশ এবং পোরশা থানার ভূমিকার ইতিবাচক দিক তুলে ধরে ধন্যবাদ দেন। সেই সাথে বক্তারা মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
‎এই সভায় প্রায় ৫ শতাধিক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সড়কে অপরাধ প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com