1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পটুয়াখালী/উভ বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
,গাজীপুরে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা পটুয়াখালী বাস টার্মিনালের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিক পটুয়াখালী/উভ বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া শাহজাদপুরে ১৫ দিনব্যাপী পৌরকর আদায় মেলা ২০২৬ এর উদ্বোধন। ফরিদপুরে ভূমি কর্মকর্তার টাকা গ্রহণের ভিডিও ভাইরাল, ঘুষের অভিযোগ; দাবি ধারের টাকা ফেরত বগুড়া মহাসড়কে ফের মোটরসাইকেল বাহিনীর ছিনতাই! ১২ দিন আগে জাইদুর, এবার নাদিম ছুরিকাহত রাজশাহীতে সাইদুর রহমানের সুস্থতায় প্রেসক্লাবে দোয়া মাহফিল নুরুদ্দীন আফসারীর বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও মিথ্যা মামলার অভিযোগ ‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ।

পটুয়াখালী/উভ বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া

reporter মোঃমহিউদ্দিন সোহাগ
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে। এটি দুপুর বারোটায় পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ২৬৫ কিলোমিটার, চট্রগ্রাম বন্দর থেকে ৪২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪১৫ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর এবং আরো ঘণীভূত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। বাতাসের চাপ বৃদ্ধি পাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে পড়েছে শ্রমজীবিরা। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
##

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com