নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে, বসতভিটা ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নদীর পাড় ভাঙতে থাকলেও, ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসত বাড়ী।
এলাকাবাসী জানান।
নদীভাঙনের কারণে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন নদীর তীরবর্তী বসবাসকারী পরিবারগুলো। অনেকেই তাদের ঘরবাড়ি ও সম্পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ভাঙন আরও তীব্র হলে মানুষের বসতভিটা ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী দ্রুত নদীভাঙনকবলিত স্থান পরিদর্শন করে জরুরি ভিত্তিতে জিওব্যাগ, ব্লক বা টেকসই বাঁধ নির্মাণসহ কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নদীর পাড় সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নদীভাঙনের প্রকৃত পরিস্থিতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এতে নদীর তীরবর্তী মানুষের বসতভিটা ও সম্পদ রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন এলাকাবাসী।