1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো: রাজধানীতে এটি তার ৬ষ্ঠ সম্মাননা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিসিআরসি’র মাদকবিরোধী আলোচনা  সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে বিতর্কের কেন্দ্রে আজাদ প্রোডাক্টসের এমডি আবুল কালাম আজাদ, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি ন্যাপকিনের বক্সে লুকানো ছিল ১৫০০ পিস টাপেন্টাডল ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরে গ্রেফতার -৪ ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি পুলিশের পরিচয় সেবা, শক্তি জনগণের আস্থা ট্রাফিক পুলিশের তৎপরতায় যাত্রাবাড়ীতে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ খানসামায় অটোরিকশা- টেম্পুর সংঘর্ষে নিহত ১, আহত ৩ দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি পালন

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো: রাজধানীতে এটি তার ৬ষ্ঠ সম্মাননা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদান করেছে সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদ। গত ১৯ জুলাই রবিবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ বাংলা একাডেমিতে “আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা” শীর্ষক এই আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সমাজে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো-কে মর্যাদাপূর্ণ “নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান করা হয়।

সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদের চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম শফিক উদ্দিন অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম,বিএনএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান এবং ‘ইউথ ফোরাম বাংলাদেশ’-এর চেয়ারম্যান রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকী পিএইচএফ।

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে রাজধানী ঢাকায় এটি সাংবাদিক ইরফানের ষষ্ঠ মর্যাদাপূর্ণ সম্মাননা। এর মাত্র কিছুদিন আগেই তিনি রাজধানীতে আরও দুটি সম্মাননায় ভূষিত হন। গত ১১ জুলাই বিজয়নগরস্থ পল্টন টাওয়ারে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘মানবাধিকার প্রতিদিন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘স্টার বাংলাদেশ মিডিয়া’র যৌথ উদ্যোগে তাঁকে ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। এর ঠিক দুদিন পর, গত ১৩ জুলাই বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সবুজ সেনা’-এর ৭৩ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাঁকে আবারও ‘গুণীজন সম্মাননা’ দেওয়া হয়।

বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য এম. ইরফান উদ্দিন ইরো এর আগেও বর্ষসেরা পুরস্কার ও বিভিন্ন সময়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কৃত হয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠক হিসেবেও বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মোঃ সাব্বির আহমেদ রনি, এস এম আজাদ হোসেন, ইন্সুরেন্স ব্যক্তিত্ব মোঃ হোসেন আহমেদ, স্বর্ণপদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবুজ রায়, রবিউল ইসলাম রবি, সানোয়ার খান, শেখ আসাদুজ্জামান আজম এবং ডা. আমিনা আরাফাত শিমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ইরফান উদ্দিন ইরো সকল আয়োজক কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে আরও সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার ও সমাজসেবামূলক কাজে যুক্ত থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে তিনি সকল শ্রেণী-পেশার মানুষকে লোকদেখানো সমাজসেবা না করে, সমাজের জন্য প্রকৃত সেবক হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com