1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খানসামায় অটোরিকশা- টেম্পুর সংঘর্ষে নিহত ১, আহত ৩ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিসিআরসি’র মাদকবিরোধী আলোচনা  সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে বিতর্কের কেন্দ্রে আজাদ প্রোডাক্টসের এমডি আবুল কালাম আজাদ, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি ন্যাপকিনের বক্সে লুকানো ছিল ১৫০০ পিস টাপেন্টাডল ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরে গ্রেফতার -৪ ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি পুলিশের পরিচয় সেবা, শক্তি জনগণের আস্থা ট্রাফিক পুলিশের তৎপরতায় যাত্রাবাড়ীতে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ খানসামায় অটোরিকশা- টেম্পুর সংঘর্ষে নিহত ১, আহত ৩ দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি পালন

খানসামায় অটোরিকশা- টেম্পুর সংঘর্ষে নিহত ১, আহত ৩

reporter নুর-আমিন,খানসামা
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ

‎দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

‎বুধবার সকাল সাড়ে ১০টায় খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও গরুবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

‎খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রমে সহায়তা করে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com