1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নারায়ণগঞ্জে প্রতি বুধবার গণশুনানি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পটিয়ার আশিয়ায় প্রায় ২ লাখ টাকা ব্যয়ে ১৪০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন কমলগঞ্জে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা কর্মসূচি ​আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রীর কোটায় যুবদলের উন্নয়নমূলক ধারাবাহিক কাজের উদ্বোধন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন- স্মারকলিপি ধুনটে RIVER প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চুরি-ডাকাতি, ছিনতাই ও মাদক-জুয়া প্রতিরোধে মুন্সিবাজারে বিট পুলিশিং সভা ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি পেলো মোমেনশাহী ডি.এস কামিল মাদ্রাসা ‎সিংগাইরে পাটক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গের ভোটার হয়েও খুলনার স্কুলের প্রধান শিক্ষক

নারায়ণগঞ্জে প্রতি বুধবার গণশুনানি

–  জনগণের অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানে জেলা প্রশাসনের উদ্যোগ

reporter মোঃ সোহাদ হোসেন প্রান্ত,  নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ

নাগরিক সেবার মানোন্নয়ন, প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত শুনে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নিয়মিত গণশুনানির কার্যক্রম শুরু করেছে। এ উদ্যোগের মাধ্যমে জনগণ সরাসরি জেলা প্রশাসকের কাছে তাদের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন আবেদন উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।

বুধবার (১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে ভূমি সংক্রান্ত জটিলতা, সামাজিক সমস্যা, সরকারি সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা, প্রশাসনিক জটিলতা এবং ব্যক্তিগত বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

গণশুনানিতে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট সময় গণশুনানির জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই সময়ে যে কোনো নাগরিক সরাসরি এসে তাদের অভিযোগ, আবেদন কিংবা সমস্যার কথা জানাতে পারবেন।

তিনি বলেন, আজ বিভিন্ন বিষয়ে ১০ থেকে ১২ জন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলেছি। তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সপ্তাহজুড়েই অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকে। তবে প্রতি বুধবারের এই দুই ঘণ্টা শুধুমাত্র জনগণের কথা সরাসরি শোনার জন্য নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসনের দরজা সবসময় জনগণের জন্য উন্মুক্ত। কোনো নাগরিক যদি কোনো ধরনের হয়রানি, জটিলতা বা সরকারি সেবা পেতে সমস্যার সম্মুখীন হন, তাহলে তিনি সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা আন্তরিকতার সঙ্গে বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

তিনি জানান, জনগণের দুর্ভোগ আরও কমাতে এবং উপজেলা পর্যায়ে সেবার পরিধি বাড়াতে শিগগিরই জেলার প্রতিটি উপজেলায় একই ধরনের গণশুনানি চালু করা হবে। প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পর্যায়েও গণশুনানি অনুষ্ঠিত হবে। সেখানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে, যাতে একজন সেবা প্রত্যাশী এক জায়গায় এসেই বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় সেবা ও সমাধান পেতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলিনুর খান। তারা উপস্থিত সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

গণশুনানিতে অংশ নেওয়া কয়েকজন সেবা প্রত্যাশী জানান, সরাসরি জেলা প্রশাসকের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পেরে তারা সন্তুষ্ট। এতে দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা দ্রুত সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে তারা আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এই নিয়মিত গণশুনানির আয়োজন করা হয়েছে। প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এর পরিধি আরও সম্প্রসারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com