1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নাওডোবা ইউনিয়নের কাটাখালে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন, এলাকাবাসীর কৃতজ্ঞতা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিসিআরসি’র মাদকবিরোধী আলোচনা  সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে বিতর্কের কেন্দ্রে আজাদ প্রোডাক্টসের এমডি আবুল কালাম আজাদ, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি ন্যাপকিনের বক্সে লুকানো ছিল ১৫০০ পিস টাপেন্টাডল ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরে গ্রেফতার -৪ ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি পুলিশের পরিচয় সেবা, শক্তি জনগণের আস্থা ট্রাফিক পুলিশের তৎপরতায় যাত্রাবাড়ীতে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ খানসামায় অটোরিকশা- টেম্পুর সংঘর্ষে নিহত ১, আহত ৩ দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি পালন

নাওডোবা ইউনিয়নের কাটাখালে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন, এলাকাবাসীর কৃতজ্ঞতা

reporter ,সালমান রহমান
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের কাটাখাল এলাকার অবহেলিত মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি লাঘবে এগিয়ে এলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সরকারি কোনো প্রকল্প ছাড়াই নাওডোবা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন ঢালী-র নিজ অর্থায়নে এবং এলাকাবাসীর সহযোগিতায় নতুন রাস্তা নির্মাণ ও বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের কাজ শুরু হয়েছে।

নাওডোবা ০১ নং ওয়ার্ডের হাজী তাহের ঢালী কান্দি খান মার্কেট হতে কোবা জামে মসজিদ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। সামান্য বৃষ্টিতেই এই পথে চলাচল করা দায় হয়ে পড়ত, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় সাধারণ মানুষের। এই জনদুর্ভোগের কথা বিবেচনা করে স্থানীয় ইউপি সদস্য জনাব রাজীব ফকির আরিফ-এর সার্বিক তত্ত্বাবধানে এই সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

নিজ এলাকায় এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী ও ইউপি সদস্য রাজীব ফকির আরিফের প্রতি অশেষ ধন্যবাদ ও চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাটাখাল এলাকার সর্বস্তরের জনগণ।

তবে সাময়িক এই সংস্কার কাজের পাশাপাশি কাটাখাল এলাকার সাধারণ মানুষের এখন একটিই প্রাণের দাবি—এলাকাবাসীর যাতায়াত স্থায়ী ও আরামদায়ক করতে এই রাস্তাটি যেন দ্রুত একটি স্থায়ী ও পরিপূর্ণ পাকা রাস্তায় রূপান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com