1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নলডাঙ্গা যেন চুরি ছিনতাইয়ের আতুর ঘর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

নলডাঙ্গা যেন চুরি ছিনতাইয়ের আতুর ঘর

reporter মোঃ আসাদুল ইসলাম
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ

বিভিন্ন এলাকায় কৃষি যন্ত্র, গোহনা, ও টাকা চুরির অভিযোগ  নাটোরের নলডাঙ্গা’র  বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ উঠেছে।  অদ্য ১৬ই জুলাই রোজ বৃহস্পতিবার পিপরুল ইউনিয়নের, পিপরুল গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস সরদার (৬৮) পিতা মৃত পরজ আলী নিজ বাসা থেকে একটি কৃষি যন্ত্র (সেচ পাম্প) ইয়ার কলার-৪ মেশিন চুরির অভিযোগ উঠেছে।

অদ্য ১৬ই জুলাই ভোর ৩-৪ ঘটিকার মধ্যে চুরি হয়েছে বলে জানিয়েছেন। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ফুটবল খেলা শেষেও মেশিনটি ছিল। এবং  ফজরের নামাজের জন্য মসজিদে যাবার সময়  কৃষক আঃ কুদ্দুস লক্ষ করেন তার মেশিনটি নেই। মেশিনটি নিয়ে যায় উৎপেতে থাকা চোর চক্র। প্রায় এক ঘন্টার মধ্যে এমন ঘটনা ঘটেছে।

গত ১৪ই জুলাই রোজ মঙ্গলবার ৫নং বিপ্রো-বেলঘোরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের রানা  শাহ ( ২৬) পিতা মোঃ নরশেদ শাহ (৫৫) তালা মেরে সকাল প্রায় ১০:৩০ ঘটিকায় পাশ্বের হিন্দু ধর্মের বিবাহ অনুষ্ঠানে গেলে,  নিজ বাড়ির গেট ও দরজার তালা ভেঙ্গে ৪ভরি সোনা, ৩ভরি রুপা, এবং নগদ ২৩৮,০০০/ ( দুই লক্ষ আটত্রিশ হাজার) টাকা নিয়ে যায় চোর চক্র। প্রশাসনের সু-দৃষ্টি কামনা, সার্বিক সহযোগিতা ও সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন অভিযোগকারী ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com