1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দোহাজারীতে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে দোহাজারী ব্লাড ডোনার্স সোসাইটি’র ত্রাণ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী

দোহাজারীতে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে দোহাজারী ব্লাড ডোনার্স সোসাইটি’র ত্রাণ বিতরণ

reporter ওমর ফারুক,চট্টগ্রাম
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘দোহাজারী ব্লাড ডোনার্স সোসাইটি’। সংগঠনের উদ্যোগে দোহাজারী এলাকার প্রায় ২০০টি বন্যার্ত ও পানিবন্দী পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  গত ১১ জুলাই শনিবার দোহাজারীর বিভিন্ন প্রত্যন্ত বন্যাদুর্গত এলাকায় ঘুরে ঘুরে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু,পেয়াজ, খাবার স্যালাইন, এবং প্রয়োজনীয় সামগ্রী।

রাণ বিতরণকালে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষ বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি রক্তদাতা সংগঠন হলেও, যেকোনো সামাজিক ও মানবিক সংকটে আমরা সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বন্যার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আমরা আশা করি।

এাণ পেয়ে স্থানীয় এক বাসিন্দা আবেগাপ্লুত হয়ে বলেন, চারপাশে পানি উঠে ঘরে খাবার দাবার সব শেষ হয়ে গিয়েছিল। এই কঠিন সময়ে দোহাজারী ব্লাড ডোনার্স সোসাইটির তরুণরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের খাবার দিয়েছে। আল্লাহ তাদের মঙ্গল করুন।

এছাড়া সংগঠনের সদস্যরা বলেন, আগামীতেও তাদের এই ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও এই দুর্যোগে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ত্রাণ বিতরণ কার্যক্রমে দোহাজারী কাউন্সিলর পদ প্রার্থী আরিফুল ইসলাম সুমন ও দোহাজারী ব্লাড ডোনার্স সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com