শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেছি। এই প্রতিষ্ঠান শুধু আমার শিক্ষাজীবনের স্মৃতি নয়—আমার পেশাগত ও সামাজিক পথচলারও অন্যতম ভিত্তি।
একসময় এই শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্ররাজনীতিতে সর্বোচ্চ নীতিনির্ধারক পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ হয়েছিল। আজ সময়ের পরিক্রমায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সার্জারি বিভাগের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছি। আর সেই নিজের প্রিয় প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার কাছে নিঃসন্দেহে অত্যন্ত আবেগের ও গর্বের।
জীবনের এই দীর্ঘ পথচলার পর আজ আবারও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য, বরিশাল ও আশপাশের এলাকার মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি—এটি আমার কাছে একটি দায়িত্ব, একটি প্রত্যয় এবং একইসঙ্গে মানুষের প্রতি দায়বদ্ধতার নতুন অধ্যায়।
আমি বিশ্বাস করি, অভিজ্ঞতা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অঞ্চলের মানুষের জন্য আরও উন্নত, মানবিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে আমরা এগিয়ে যেতে পারব।
এই দায়িত্বে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করছি।
নিজের প্রতিষ্ঠান, নিজের মানুষ—তাদের জন্য কাজ করার সুযোগই সবচেয়ে বড় প্রাপ্তি।