বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে ৪২ বিজিবি ।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ আগস্ট ২০২৬, রাত ০৯ টা ৪৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সীমান্ত পিলার ৩৩৯/৮-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিয়ানী বাজার এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৬৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় ৪২ বিজিবি ।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত মাদকদ্রব্য এবং মোটরসাইকেল এর সর্বমোট সিজার মূল্য ১,১৯,৮০০/- (এক লক্ষ ঊনিশ হাজার আটশত) টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি ।