টাঙ্গাইল, ধনবাড়ী উপজেলা ১ সেপ্টেম্বর ২০২৬ শহীদ জিয়ার আদর্শ, বিএনপিই জনগণের ভরসা এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল এর মধ্য দিয়ে দিনটিকে উদযাপিত করা হয়।
সকাল ১০:০ টা – পতাকা উত্তোলন মধ্য দিয়ে
উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ (প্রিন্সিপাল) । এসময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সকাল ১০:৩০ টা – বর্ণাঢ্য র্যালি কার্যালয় থেকে, একটি বিশাল র্যালি বের হয়ে পৌর ধনবাড়ীর বিভিন্ন রাস্তা ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন।করব কাজ, গৌর্ব দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানে মুখরিত ছিল পুরো ধনবাড়ী ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি দল গঠন করেন। ৪৮ বছরে বিএনপি ৪বার রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করেছে।
বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া এবং দলের নিহত নেতাকর্মী, বিএনপি’র বর্তমান চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পর্যায় থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা র্যালিতে যোগ দেন।
বক্তারা বলেন, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের শপথ হলো – জনগণের সুখে, দুঃখে পাশে থাকা এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা। ধনবাড়ীর মাটি বিএনপির ঘাঁটি। এখানকার মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে আছে এবং ভবিষ্যতে অবশ্যই সব সময় রাজপথে থাকবে।